শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জ্যামিতি বক্সে মিললো ৪ হাজার পিছ ইয়াবাসহ দুলাভাই ও শ্যালিকা গ্রেফতার
জ্যামিতি বক্সে মিললো ৪ হাজার পিছ ইয়াবাসহ দুলাভাই ও শ্যালিকা গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে জ্যামিতি বক্সের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আজিজ(২৪) ও তার শ্যালিকা আরফিন জাহান তোফা ওরফে হাসিনা(২০)কে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার সদর থানার দক্ষিন দিককুলের আলী আহম্মদের পুত্র মোঃ আজিজ ও একই জেলার ঈদগাহ থানার মাইজপাড়া গ্রামের মৃত মির আহম্মেদের মেয়ে আরফিন জাহান তোফা ওরফে হাসিনা। রোববার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে জ্যামিতি বক্সে লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহকারী উপ- পরিদর্শক মোহাম্মদ রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দুলাভাই আজিজ ও তার শ্যালিকা আরফিন জাহান তোফা ওরফে হাসিনা কে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা জ্যামিতি বক্সের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ