বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৯

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ঝোপ থেকে নবজাতকের লাশ উদ্ধার
ঝোপ থেকে নবজাতকের লাশ উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • নারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় একটি ঝোপ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নবজাতক শিশুর নানী সহ চারজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের খানপুর কাজিপাড়া আল হেরা ক্লিনিকের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এই বিষয়ে সদর মডেল থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি খানপুর এলাকার জাহান ক্লিনিকে গতকাল রাতে একজন প্রসূতি সন্তান প্রসব করেছেন। তারাই তাদের নবজাতক ফেলে গেছেন এই ঝোপে।
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জাহান ক্লিনিকের ওটি ইনচার্জ, প্রসূতির মা সহ চারজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান