শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডান্ডি নেশা করে এক কিশোরের মৃত্যু :৪ জন আটক
ডান্ডি নেশা করে এক কিশোরের মৃত্যু :৪ জন আটক
  সর্বশেষপ্রধান সংবাদমহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়নগঞ্জ শহরের চাষাড়া রেল স্টেশন এলাকার
একটি ভাঙারি দোকান থেকে জামাল (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে  ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকেে ফতুল্লার চাষাঢ়া রেলষ্টেশন সংলগ্ন আল আমিনের ভাঙ্গারী দোকান থেকে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় হৃদয়(৩৫) জাহাঙ্গীর(৩০), খালেক খা(৩০) ও জুয়েল (৩২) নামের  ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা সকলেই মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
নিহত জামালের সহযোগী তানজিদ বলেন, জামাল আমার সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে ভাঙারি কুড়িয়ে আল আমিনের দোকানে বিক্রি করতো। রাতে জুয়েল, হৃদয়, জাহাঙ্গীর, খালেক খা, খোকন ও জামাল এক সঙ্গে আল আমিনের ভাঙ্গারী দোকানে বসে জুতার আঠা পলিথিন ব্যাগে ভরে ডান্ডি নেশা তৈরি করে তা সেবন করে। এরপর সবাই দোকানেই ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমি দোকানে গিয়ে দেখি জামাল দোকানের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তখন ডাকাডাকি করলে সবাই ঘুম থেকে উঠে জামালকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কম্বল দিয়ে ডেকে রেখে লুকানোর চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, নিহত কিশোরের বাবা মায়ের নাম ও পরিচয় পাওয়া যায়নি। যাদের সঙ্গে নেশা করতো এবং পরিচিত সকলেই  জামাল নামে ছেলেটিকে ডাকে। প্রাথমমিক ভাবে ধারনা করা হচ্ছে সে একজন মাদক সেবী এবং ঘটনাটি আত্নহত্যার। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর  প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি আইনি পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। রাত একটার দিকে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত