মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডিসির নাম ও ছবি ব্যবহার করে চাকরির প্রলোভন প্রতারণাকারী রিয়াজ গ্রেফতার করল ডিবি
ডিসির নাম ও ছবি ব্যবহার করে চাকরির প্রলোভন প্রতারণাকারী রিয়াজ গ্রেফতার করল ডিবি
  সর্বশেষপ্রধান সংবাদমহানগরআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

শহর  প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নাম ও ছবি ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে ফতুল্লার খানপুর এলাকা থেকে প্রতারক রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম ফতুল্লা মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, মোবাইল নম্বর ০১৩৪০৯৬৪৮১৫ থেকে এক ব্যক্তি ডিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রু-কলারে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশসহ নানা মাধ্যমে টাকা নিচ্ছিলেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার তত্ত্বাবধানে ইনস্পেক্টর মো. এনায়েত হোসাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। 

ডিবি পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।

সরকারি কর্মচারীর পরিচয়ে ছদ্মবেশ ধারণ ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

আসামি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ডুবের দিয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা থানা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিরুদ্ধে প্রতারণা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম