শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবক গড়ে তুলছে ছাত্র ফেডারেশন
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবক গড়ে তুলছে ছাত্র ফেডারেশন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবক গড়ে তুলছে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি

আজ সোমবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলাজুড়ে চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়, ৭২ নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার দল গঠন করা হয়, যারা নিজেদের স্কুল, এলাকা ও ঘরবাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়াবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, এবং কার্যকরী সদস্য সিয়াম সরকার।

ক্যাম্পেইনে বক্তব্য দেন জেলা সভাপতি সাইদুর রহমান। তিনি বলেন,“ডেঙ্গু এখন এক ভয়াবহ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা চাই, প্রতিটি স্কুল থেকে গড়ে উঠুক শিক্ষার্থী-স্বেচ্ছাসেবীদের একটি শক্তিশালী দল, যারা নিজেরা সচেতন হবে এবং অন্যদের সচেতন করবে। স্কুল, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা—এই ক্ষুদ্র কাজটিই হতে পারে জীবন রক্ষার বড় পদক্ষেপ।”
তিনি আরও জানান,“যেসব শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করবে, তাদের জন্য জেলা কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।”

ক্যাম্পেইন শেষে প্রতিনিধি দল উল্লিখিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে। সাইদুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,
“ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ও ৭২ নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে ময়লার স্তুপ ও জমে থাকা বৃষ্টির পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করছে। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই সমস্যা সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখব।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে,শিক্ষার্থী ও তরুণ সমাজের নেতৃত্বেই ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন সফল হতে পারে। সংগঠনটি আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ