বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২১

নারায়ণগঞ্জ  বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালিতে বিএনপির স্লোগান
ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালিতে বিএনপির স্লোগান

শহর প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৬ জুন) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

তবে জনসচেতনতামূলক এ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বিএনপির দলীয় স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সরকারি দায়িত্বে থাকা অবস্থায় দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

শনিবারের র‍্যালিটি ছিল মূলত ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নগরবাসীকে সচেতন করার একটি উদ্যোগ। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

তবে একটি সরকারি প্রতিষ্ঠানের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে প্রশাসকের মুখে দলীয় স্লোগান উচ্চারণের ঘটনাকে অনেকেই প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী বলে মন্তব্য করছেন। তাদের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে প্রশাসনিক দায়িত্ব ও নিরপেক্ষতাকেই প্রাধান্য দেওয়া উচিত।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কিংবা প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক