বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডেভিল হান্ট অভিযানে ধৃত জাপা নেতা আলাউদ্দিন দেওয়ানজীকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায বন্দরে  ব্যাপক তোলপাড়  
ডেভিল হান্ট অভিযানে ধৃত জাপা নেতা আলাউদ্দিন দেওয়ানজীকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায বন্দরে  ব্যাপক তোলপাড়  
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি:  অপরেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারের ৬ ঘন্টার পর ওসমান পরিবারের দোসর ও কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি প্রভাবশালী নেতা হাজী আলাউদ্দিন দেওয়ানজী (৫৬)কে রহস্য জনক কারনে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পাওয়া জাতীয় পার্টি নেতা হাজী আলাউদ্দিন দেওয়ানজী বন্দর উপজেলা সংলগ্ন বালিয়াগাও এলাকার মৃত ফটিক চাঁনের ছেলে। গত রোববার (২৮ ডিসেম্বর)  বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর উপজেলার বালিগাও এলাকায় অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানার বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে ওসমান পরিবারের দোসর কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা হাজী আলাউদ্দিন দেওয়ানজীকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী ও বিএনপি একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছে, একদিকে হাই প্রোফাইল নেতাদের তদবির অন্যদিকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে রাতারাতি থানা থেকে ছেড়ে দেয়। ওসমান পরিবারের দোসরকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায়  বন্দর থানা পুলিশ ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছে সচেতন মহল ।
এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়া গণমাধ্যমকে জানায়, আলাউদ্দিন দেওয়ানজী শারীরিক অবস্থা খারাপ থাকার কারনে তাকে জেলা পুলিশ সুপার স্যার তাকে ছেড়ে দিতে বলে। আমি তাকে ছেড়ে দেই।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান