শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     তিন অপহরনকারী গ্রেফতার 
তিন অপহরনকারী গ্রেফতার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় গাড়ী ব্যবসায়ীকে  অপহরনকালে তিন অপহরনকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় অপহরনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার পাগলা বাজার ওয়ালটন শোরুম গলিতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো প্রাইভেটকার চালক ঢাকার দক্ষিণমুগদা ওয়াবদা গলির ৬/এ মৃত আব্দুল জব্বারের পুত্র প্রাইভেটকার চালক শাহাদাত (৪৬), ফতুল্লা থানার পঞ্চবটীর সেলিমের পুত্র হাসান(১৫) ও একই থানার দাপা ইদ্রাকপুরের মো শাহালমের পুত্র শাহরুখ(১৬)।
জানা যায়, পাগলা মুন্সিখোলাস্থ গাড়ী ব্যবসায়ী সাদিয়া এন্টারপ্রাইজের মালিক সাহাবুদ্দিন মোল্লা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত বারোটার দিকে পায়ে হেটে পাগলা বাজার আসে। নদীর ঐ পাড়স্থ  পানঁগায়ে তার নিজ বাসায় যাওয়ার জন্য পাগলা ওয়ালটন গলি দিয়ে খেয়াঘাটের দিকে যাওয়ার সময় প্রাইভেট কারের সামনে যাওয়ামাত্র ৫-৭ জন অস্ত্রের মুখে  জিম্মি করে সাহাবুদ্দিন মোল্লার সাথে থাকা তিন লাখ টাকা লুটে নিয়ে তাকে টেনে হিচড়ে প্রাইভেট কারে গাড়ীতে তোলার চেস্টা করে।  এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাইভেট কার চালক সহ তিনজনকে আটক করে ফেলে। তবে অপর দু-তিন জন লুটে নেওয়া তিন লাখ টাকা সহ অস্ত্র উচিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে দ্রূত বিচার আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া অপরাধীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ