বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     তিন ভাই বোনের জমানো অর্থে স্যালাইন পানি হাতপাখা পেল পাচঁ শতাধিক মানুষ
তিন ভাই বোনের জমানো অর্থে স্যালাইন পানি হাতপাখা পেল পাচঁ শতাধিক মানুষ
  সর্বশেষ • প্রধান সংবাদ • সিটি কর্পোরেশন • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি

তীব্র গরমে ওষ্ঠগত প্রাণ। সুপেয় পানির জন্য চলছে হাহাকার। শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা জীবিকা নির্বাহে এদিক ওদিক ছুটাছুটি করছে। এর মধ্যে তাদের পাশে দাড়িয়েছেন কয়েকজন কাউন্সিলর ও সংগঠন। এবার করোনাযোদ্ধা পিতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু’র তিন সন্তান জারা, সায়রাজ ও নওশীন মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন সাধারণ মানুষের পাশে।

গতকাল সোমবার ২৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় নাসিক ১২নং ওয়ার্ডের খানপুর মোড় পৌর মার্কেটের সামনে পাচঁ শতাধিক এক বোতল করে সুপেয় পানি ও স্যালাইনের সাথে হাত পাখা তিন সন্তানকে নিয়ে বিতরণ করেছেন কাউন্সিলরের পত্মী দিপা হাসেম। কাউন্সিলরের তিন সন্তান এবার ঈদে সালামী অর্থ জমানো থেকে এই কার্যক্রম পালন করতে পেরে তিনি খুশি।

বিতরণ শেষে দিপা হাসেম জানান, আমাদের সন্তান জারা, সায়রাজ ও নওশীন ঈদে জমানো টাকায় পানি স্যালাইন ও হাতপাখা নিয়ে তীব্র গরমে মানুষের পাশে দাড়িয়েছে। বাবা’র মত মানুষের কল্যাণ এগিয়ে এসেছেন ওরা, আমরা ওদের অভিভাবক হতে পেরে গর্বিত। মহান আল্লাহ তায়ালা ওদের এই উদ্যোগ কবুল করুক। নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চাই, আমাদের ছেলে মেয়েরা যেন সব সময় মানুষের কল্যাণে পাশে থাকে।

অন্যদিকে কাউন্সিলর শওকত হাসেমের বড় মেয়ে জারা জানান, তীব্র গরমে প্রতিনিয়ত শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহে কাজ করে যাচ্ছেন। আমাদের মত সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে সাধারণ মানুষ কষ্ট করে যাচ্ছেন। ওসব মানুষের মাঝে খাবারের এক বোতল সুপেয় পানি, স্যালাইন ও গরমে অত্যন্ত প্রয়োজনীয় হাতপাখা তুলে দেয়া জন্য ছোট ভাই সায়রাজ ও বোন নওশীন পরামর্শ দেন। ওদের এমন মনোভাব আমাকে উৎসাহ দেয়। বাবা-মা’র কাছে আমাদের ঈদের সালামী টাকা তুলে দিয়ে এই কার্যক্রমটি সম্পূর্ণ করতে পেরে আনন্দ লাগছে। আমাদের বাবা-মা এবং ছোট ভাই ও বোনের জন্য সকলের কাছে দোয়া চাই।

থাইল্যান্ডের চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর শওকত হাসেমের নিদের্শনায় ২২ ও ২৩ এপ্রিল চাষাড়া মোড়ে ও খানপুর হাসপাতালে স্যালাইন ও পানি বিতরণ করেন তার পত্মী দিপা হাসেম।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান