মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দলিল লিখককে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা
দলিল লিখককে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় মফিজুর রহমান ভূঁইয়া রতন নামের এক দলিল লিখককে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার বিকেলে পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যা চেষ্টা করা হয়। আহত দলিল লিখককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 কর্তৃব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় আহত দলিল লিখকের বড় ভাই মো. মহসিন ভূইয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে পনির ও শাহ হাসানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে বিচার সালিশ হয়। সেখানে শালিসকারী হিসেবে দলিল লিখক মফিজুর রহমান ভূঁইয়া রতন বিচার শালিস শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুকের বাড়িতে প্রবেশ করে। পূর্ব শত্রæতার জের ধরে আগে থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষ রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে শাহিন আলম, কালু মিয়া, জাকির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল. জহির. লিয়ন. নজু মোল্লা, শাহরিয়ার, রাজু সাজুসহ ২০/২৫জনের একটি দল দেলীয় অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড ও আগ্নেআস্ত্র নিয়ে হামলা করে। এক পর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা করে। এক পর্যায়ে ওই দলিল লিখককে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম কাধে বিদ্ধ হয়েছেবলে জানা যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তৃব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা হাসনারা বেগম জানান, খোকনের নেতৃত্বে লোকজন অস্ত্র সস্ত্র নিয়ে দলিল লিখকের ওপর হামলা করে। এসময় অতর্কিতভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা গুলি করে চলে যায়।
আহত দলিল লিখকের ভাই মো. মহসিন ভূইয়া জানান, তার ভাই রতন ভূঁইয়া দলিল ও কাগজপত্র বুঝার কারনে  বিভিন্ন স্থানে জমি সংক্রান্ত বিচার শালিসে যান। এতে হামলাকারীদের কোন সমস্যা সৃষ্টি হতে পারে। এ জন্য তার সঙ্গে পূর্ব শত্রæতার তৈরি হয়েছে। গতকাল বিচার শালিস থেকে ফেরার পথে খোকনের নেতৃত্বে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়।
অভিযুক্ত রাসেল আহমেদ খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, দলিল লিখকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম