শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দারোয়ানদের হাত-পা বেধেঁ ডাকাতি
দারোয়ানদের হাত-পা বেধেঁ ডাকাতি
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪

শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেড নামক একটি ককসিট কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। অজ্ঞাত মুখুশধারী ১০থেকে১২ জনের ডাকাত দল কারখানার দারোয়ারদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে বেদম মারধর করে সিকিউরিটি গার্ড রুমে আটকে রেখে মেশিন ও ক্যাবলসহ মূল্যবান জিনিসপত্র পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।

গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বন্দর থানার লক্ষনখোলা মাদ্রাসা সংলগ্নস্থ উল্লেখিত প্রতিষ্ঠানে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

কারখানার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডাকাতদল কারখানায় প্রবেশ করেই দারোয়ানদের রুমে প্রবেশ করে। এবং অন্যরা কারখানার ভিতরে গিয়ে মেশিন ও ক্যাবল কেটে নিয়ে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে যায়। প্রায় আধাঘন্টা ব্যাপী ডাকাতদল কারখানায় তান্ডব চালায়।

এ ব্যপারে কারখানার মালিক মোঃ কামাল হোসেন বলেন, ভোরে নামাজ আদায় করতে ঘুম ভাঙ্গলে স্থানীয় মেম্বার ফোনে জানায় আমার কারখানায় ডাকাতি হয়েছে। আমি নামাজ আদায় করে লোকজন নিয়ে কারখানায় এসে দারোয়ানদের হাত-পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি তাদের হাত-পায়ের বাধন খুলে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে খবর দেই। পুলিশ এসে কারখানায় ডাকাতির ঘটনা তদন্ত করে। ডাকাতরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

এ ব্যপারে দারোয়ান ইউসুফ আলী ও দারোয়ান আফিজ মিয়া জানান, তারা রাত ২টার পরও কারখানার অভ্যন্তরে গুরে এসে গার্ড রুমে প্রবেশ করেন। কিছুক্ষন পর মুখুশধারী ৩জন ধারালো অস্ত্র নিয়ে তাদের গলায় ছুড়ি ধরে রেখে তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা তাদের হাত-পা বেধে রেখে মারধর করে। তারা প্রাণের ভয়ে চিৎকার দিতে পারেনি। ডাকাতরা গেইট খুলে কারখানায় একটি গাড়ি ঢুকয়ে মালামাল নিয়ে যায়।

এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলা নেয়া হচ্ছে। সেই সাথে পুলিশ আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

এ ঘটনায় ঘটনাস্থলে আসা দারোগা বিল্লাল হোসেন বলেন, আমি এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং কি কি মামলামাল নিয়ে গেছে তা তদন্ত করছি। মামলা রুজু হওয়ার পর আরো পদক্ষেপ নেয়া হবে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত