শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দুর্গা পূজা ঘিরে নিরাপত্তার কোন আশংকা বা ঝুঁকি নেই’: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গা পূজা ঘিরে নিরাপত্তার কোন আশংকা বা ঝুঁকি নেই’: স্বরাষ্ট্র উপদেষ্টা
  সর্বশেষপ্রধান সংবাদমহানগরধর্ম || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর শারদীয় দুর্গা পূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও বেশি উন্নত হবে এবং কোথাও নিরাপত্তার অভাব হবেনা।

সমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের দুর্গা পূজা খুবই উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির কোন আশংকা নেই’।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবার সব ধরনের মানুষ যাতে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারেন সরকার সেই ব্যবস্থা করেছে। সেই লক্ষ্যে ইতিপূর্বে দেশের সবগুলো পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের শুরু থেকেই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপ সার্বক্ষণিক সিসি টিভির ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে’।

নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও  আয়োজকদের নিজস্ব ভলান্টিয়ার কাজ করবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার ভলান্টিয়ারও নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তার কোন আশংকা বা ঝুঁকি নেই’।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন তার জন্য মণ্ডপ ঘিরে কোন জনসমাগম করতে দেয়া হবে না। বিগত বছরগুলোর মতো পূজা মণ্ডপের আশপাশে কোন মেলা বসতে পারবে না। তবে কিছু দোকান বসতে পারবে। পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দোকানগুলো পরিচালিত হবে’।

তবে পূজা মণ্ডপে ধর্মীয় পবিত্রতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকত কুমার দে, সাধারণ সম্পাদক শিখন চন্দ্র শিপন, শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দ, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতারা।
শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত