মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দ্রোহের আগুনে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছি : হাসনাত আব্দুল্লাহ
দ্রোহের আগুনে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছি : হাসনাত আব্দুল্লাহ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণদের বাদ দিয়ে কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে তা মেনে নিব না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।

মঙ্গলবার সকালে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালনের সময় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় গণসংযোগ এবং পথসভা কার্যক্রম। এরপর, বেলা সাড়ে ১১টায় আদমজী সড়ক ধরে শোভাযাত্রা করা হয় এবং সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সর্বশেষ, সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় নিতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুনর্বাসন করার চেষ্টা করবে আমরা ধরে নিবো গত ১৬ বছর আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি করেছে তাতে তাদের সহযোগিতা রয়েছে।
এসময় তিনি বিভিন্ন পেশাজীবী, মিডিয়া, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে তাদেরকে দায়ী করেন ফ্যাসিবাদী শক্তিকে মদদ দেওয়ার জন্য।
তরুণদের অবমূল্যায়ন নিয়ে হতাশা প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে দুর্বৃত্তায়নের এবং প্রতিহিংসার রাজনীতির কারণে হতাশ হতে হয়েছে। এই বঞ্চনা থেকেই দ্রোহের আগুনে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছি। আমাদের ভবিষ্যত হবে তরুণদের উদ্ভাবনী শক্তি এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের সমন্বয়ে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম