শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নবীগঞ্জ-কাইকারটেক সড়ক  ৩ কিলোমিটার জুড়ে শুধুই খানাখন্দ
নবীগঞ্জ-কাইকারটেক সড়ক  ৩ কিলোমিটার জুড়ে শুধুই খানাখন্দ
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ নবীগঞ্জ বাসস্ট্যান্ড হতে কাইকারটেক পর্যন্ত সড়কটি এখন জনদুর্ভোগের অন্য নাম| দীর্ঘ তিন কিলোমিটার এই ব্যস্ততম রাস্তাটি বর্তমানে চলাচলের পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছে| জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সংস্কারের অভাবে সড়কটি এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে|

সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে কাইকারটেক পর্যন্ত প্রায় প্রতিটি মোড়েই বড় বড় গর্ত বা খানাখন্দের সৃষ্টি হয়েছে| পলেস্তারা উঠে গিয়ে অনেক জায়গায় ইটের খোয়া ও মাটি বেরিয়ে এসেছে| বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন এই জরাজীর্ণ পথ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে|

স্থানীয়দের অভিযোগ, রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে| বিশেষ করে সিএনজি, অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক গর্তে পড়ে উল্টে গিয়ে প্রায়ই যাত্রীদের অঙ্গহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটছে| রাতের অন্ধকারে এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়|

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি| স্থানীয় কয়েকজন ভুক্তভোগী বলেন, “আমরা ট্যাক্স দিই, ভোট দিই, অথচ যাতায়াতের জন্য একটি নিরাপদ রাস্তা পাই না| সংশ্লিষ্টদের বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না| এটি যেন দেখার কেউ নেই|”

স্থানীয় জনৈক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে ভয় লাগে| যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে| আমরা চাই মাননীয় সংসদ সদস্য নিজে উদ্যোগী হয়ে দ্রুত এই সড়কটির সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেবেন|” — |

সড়কটির বর্তমান দুরবস্থা থেকে মুক্তি পেতে এবং বড় ধরনের কোনো প্রাণহানি ঘটার আগেই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সর্বস্তরের জনগণ|

বন্দর ও সোনারগাঁ উপজেলার অন্যতম সংযোগকারী এই সড়কটি দ্রুত মেরামত করা না হলে এই অঞ্চলের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে|

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত