শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নয়া মাদক ফায়ার ডেলসহ দুই মাদককারবারি গ্রেফতার 
নয়া মাদক ফায়ার ডেলসহ দুই মাদককারবারি গ্রেফতার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লায় বিপুল পরিমাণ ভারতীয় তৈরি আমদানি  নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই জনকে।
সোমবার ( ২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর নতুন রাস্তায় দাড় করানো  একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ল ১২-০৮৫৫)সহ তাদের আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যানটি থেকে ৬৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ফেনসিডিলের বিকল্প ‘ফায়ারডেল’ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ফায়ারডেল সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম