রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     না,গঞ্জে ‘ডি কোম্পানি’ নামক কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার বিপুল পরিমানের মাদক দেশীয় অস্ত্র উদ্ধার
না,গঞ্জে ‘ডি কোম্পানি’ নামক কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার বিপুল পরিমানের মাদক দেশীয় অস্ত্র উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ‘ডি কোম্পানি’ নামক কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল।
র‌্যাব জানায়, মঙ্গলবার রাতভর পরিচালিত এ বিশেষ অভিযানে মাসদাইরের একটি ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে আটক করা হয় বাপ্পী (২৯), পিতা মৃত ইমরান, সাং-চরকাশিপুর এবং মো. ইমরান (৩০), পিতা মো. জাহাঙ্গীর হোসেন, সাং-পশ্চিম মাসদাইর।
অভিযানকালে ঐ বাসা থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ‘ডি কোম্পানি’ নামের এ গ্যাং সম্প্রতি ফতুল্লা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। অস্ত্রের শোডাউন, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে তারা এলাকাবাসীর মাঝে ভয়ভীতি ছড়াচ্ছে। এছাড়াও তারা নগরীর বিভিন্ন স্থানে মাদক সেবন ও ব্যবসার সাথেও সক্রিয়ভাবে জড়িত।
র‌্যাব-১১ জানায়, টাকার বিনিময়ে এই গ্যাং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণ করত এবং কিশোর বয়সী সদস্যদের বিপথগামী করে অপরাধে জড়িত করত।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং কিশোর গ্যাং নির্মূলে র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ