শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জের ফতুল্লার রুপার মাঠে র‌্যাব- ১১এর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লার রুপার মাঠে র‌্যাব- ১১এর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (১৭ মে) বিকেল ৪টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ রোড এলাকার টিএনটি কলোনি রুপার বাড়ির মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ রাব্বি (২২), পিতা মৃত মমিন মিয়া, গলাকাটা পুকুরপাড়, তুলারাম কলেজ রোড এলাকার বাসিন্দা এবং মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা মনির হোসেন, গলাচিপা আমজাদ মিয়ার গলি এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা সক্রিয় ডাকাত, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টি ও যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (রামদা) ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ