বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তাকে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তাকে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় মো. হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামীকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. হান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। সেই সাথে ভিকটিম মো. সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার পোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস প্রদান করা হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর মাঠ কর্মকর্তা সাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে গেলে সামসুদ্দিনের ছেলে হান্নানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় তৎকালিন সোনারগাঁ বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান