শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির করার অপরাধে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মাজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এই রায় ঘোষণা করেন।
 রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার বান্দরগাছিয়া এলাকার মো. আ. রহিম আকন্দের ছেলে মো. তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক (৪৬) ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার মো. কাশেম আলীর ছেলে মো. জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে আসামীদের উপস্থিতিতে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র‌্যাব-১১ এর সদস্যরা জানতে পারে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মাজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যরা অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে র‌্যাব সদস্যরা গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা  নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মাজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। তাদের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেছে। অন্যজন জহুরুল ইসলাম নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকার দায়িত্বশীল হিসেবে কাজ করেছে।
এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সেই সাথে রূপগঞ্জ থানার দায়ের করা মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত