শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন
নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে মাঠ পর্যায়ের তৃতীয় দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশ-এ টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত এ্যঞ্জেলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
৩য় দিনের পরীক্ষায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ছেলেদের ১৬০০ মিটার দৌড়, মেয়েদের ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজকের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা পুলিশ দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ