মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএ’র সাবেক কর্মচারীর মৃত্যু
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএ’র সাবেক কর্মচারীর মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইরে মঙ্গলবার ২০ আগস্ট সকালে ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএ’র সাবেক কর্মচারী আব্দুস সোবহানের (৬৫) মৃত্যু হয়েছে।
সকাল ৬ টা ২০ মিনিটের দিকে ইসদাইর এলাকায় ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জমুখী কমিউটার ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
 নিহত আব্দুস সোবহান বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের টোল কালেকটর হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৫ বছর পূর্বে তিনি অবসর গ্রহণ করেছেন।
 তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর পুত্র।
 বর্তমানে তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকায় বসবাস করতেন।
নিহতের ছোট ছেলে তানভীর হোসেন জানান, সকালে তার বাবা প্রতিদিনের মতো ইসদাইর রেললাইন এলাকায় হাটতে বের হন। কিন্তু নির্ধারিত সময়েও বাড়ি ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তিনি ইসদাইর রেললাইন এলাকায় বাবার খোঁজে বের হন। সেখানে গিয়ে জানতে পারেন এক ব্যাক্তি ট্রেনে কাটা পড়েছে। এরপর নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে বাবার লাশ শনাক্ত করেন। তার বাবার কোন শত্রু ছিলনা এবং আত্মহত্যা করার মতোও কোন কারণ ছিলনা।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেছুর রহমান জানান, নিহত ওই ব্যাক্তি রেললাইন ধরে হাটছিল। কমিউটার ট্রেনটি হুইসেল দিয়ে আসছিল এবং আশেপাশের লোকজনও তাকে দূর থেকে ডাক চিৎকার দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে। কিন্তু মৃত ওই ব্যাক্তি অন্যমনস্ক থাকায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান। নিহতের পরিবার  ময়নাতদন্ত করবেনা এজন্য নারায়ণগঞ্জ লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম