শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশ থেকে অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও এক দুষ্কৃতকারী গ্রেফতার
নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশ থেকে অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও এক দুষ্কৃতকারী গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত এক পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত ৯ মার্চ ভোর ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ নগর ভবন এর সামনে ডিউটিরত ছিলেন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান। এসময় মোটরসাইকেলযোগে আসা ৩ জন দুষ্কৃতকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখায় এবং আঘাত করে তার সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্যের এজাহারের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-এ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার এসআই (নিঃ) মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেওভোগ এলাকা থেকে আরহাম (২২) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরহাম দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মান্নান জানান,গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত