বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার  পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন)  মোহাম্মদ আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাস এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল ৫ জুন শুক্রবার  ১০ ঘটিকায় ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।এসময় তার হেফাজত থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত আসামি হলো— দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫),কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবিব পাড়া এলাকার  মকবুল আহম্মদের ছেলে ।

পরবর্তীতে জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ এর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান