শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ২৬৩ আসনে লড়বে আওয়ামী লীগ
২৬৩ আসনে লড়বে আওয়ামী লীগ
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

 

 

শহর প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক মিত্র জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ছয়টি আসন ছেড়ে দিয়ে ২৬৩ আসনে ভোট করার সিদ্ধান্ত জানাল আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রোববার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান। রোববারই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যেসব আসন আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছে, সেসব আসনে নৌকার প্রার্থীদের প্রত্যাহারের কথা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেওয়া হয়েছে। ইসিতে পাঠানো চিঠিতে জাপার প্রার্থীদের ছাড় দিতে আওয়ামী লীগের ২৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা বলা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ-৫ আসনটি জাতীয় পার্টির সেলিম ওসমানের জন্য আগেই খালি রেখেছিল আওয়ামী লীগ। সেখানে কোনো প্রার্থীকে আগে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি। সব মিলিয়ে জাতীয় পার্টি ছাড় পেল ২৬ আসনে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনার মধ্যে ১৪ দলের শরিকদের সাতটি আসন ছেড়ে দেওয়ার কথা বলেছিল আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে ছয়টি আসনে শরিকদের নৌকা দেওয়ার কথা বলা হয়েছে। এবার রিটার্নিং কর্মকর্তার বাছাই এবং নির্বাচন কমিশনে আপিলে আওয়ামী লীগের পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়ে যায়। ৩২টি আসন ছেড়ে দেওয়ায় এখন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা নিয়ে ভোট করবেন মোট ২৬৩ জন। বিপ্লব বড়ুয়া বলেন, ১৪ দলের শরিকদের যে ছয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে, তারাও ভোট করবেন নৌকা প্রতীকে। ফলে নৌকা প্রতীক নিয়ে ভোটে থাকছেন মোট ২৬৯ জন। অন্যদিকে জাতীয় পার্টি যে ২৬টি আসনে ছাড় পেয়েছে, সেখানে তারা দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই ভোট করবেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ