শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বহুতল ভবন ও কমিউনিটি সেন্টার সহ ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে বহুতল ভবন ও কমিউনিটি সেন্টার সহ ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

শহরপ্রতিনিধি নারায়ণগঞ্জ শহরে একটি বহুতল ভবন ও কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন বাসাবাড়ির প্রায় ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃর্পক্ষ। এসময় বহুতল ভবন ও কমিউনিটি সেন্টারের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্ব বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের পশ্চিম দেওভোগ ও সিদ্ধিরগঞ্জের দুইটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার পরিচালিত এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোশতাক মাসুদ মোহাম্মদ ইমরান সহ অন্যান্য সহকারি ব্যবস্থাপক ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। শুরুতেই শহরের পশ্চিম দেওভোগ এলাকায় বিএনপি নেতা দিদার খন্দকারের মালিকানাধিন দশ তলাবিশিষ্ট বহুতল ভবন খন্দকার টাওয়ারে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমান আদালত। এসময় দুইটি ফ্লোরে ভবন মালিক পরিচালিত কমিউনিটি সেন্টার ও অন্যান্য ফ্লোরের আবাসিক ফ্ল্যাটগুলোতে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। তিতাস কতৃর্পক্ষ গ্যাসের বিল বই দেখতে চাইলেও দেখাতে ব্যর্থ হন তারা। পরে পুরো ভবনটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ কমিউনিটি সেন্টারটি স্থায়ীভাবে সীলগালা করে দিয়ে মালিকপক্ষের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজষ্ট্রেট। সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার। এরপর তিতাসের ভ্রাম্যমান আদালত অভিযান চালায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার দুইটি স্পটে। সেখানে দুই কিলোমিটার বিস্তৃত এলাকার চার হাজার বাড়ির পনের হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, সরকারের সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধে জেলা জুড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারিদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ