শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বাসভাড়া কমনোর দাবিতে মশাল মিছিল
নারায়ণগঞ্জে বাসভাড়া কমনোর দাবিতে মশাল মিছিল
  সর্বশেষপ্রধান সংবাদমহানগরদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া ৪৫টাকা ছাত্রদের অর্ধেক ভাড়া করা দাবিতে শহরের প্রধান সড়কে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মশাল মিছিল।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে মশাল মিছিল করা হয়। মিছিলটি শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়। দুই নম্বর রেলগেইট হয়ে কালিরবাজার গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবিও জানানো হয়। দাবি মানা নাহলে হরতাল ডাকার হুঁশিয়ারিও দেন অংশগ্রহণকারীরা।

নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে।
ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো এই পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস।

পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। আমাদের দাবি না মানলে হরতালের ঘোষণা দেওয়া হবে। আর এই হরতাল হবে এই সরকারের আমলে প্রথম হরতাল। আশা করি, হরতালের আগেই আমাদের দাবি মেনে নেওয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত