শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দালাল চক্র নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৪ পিস ইয়াবা ও একটি সুইচ গিয়ার।
রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালায়। পরে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের দালাল ইকবাল হোসেন। এ ঘটনার পর মো. জিদানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বিকেলে সংগঠনের আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোগাম্মদ জাবেদ আলম স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে মো. জিদানকে বহিষ্কারের আদেশের বিষয়টি জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শহরে খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবশিষ্ট হাসপাতালে দীর্ঘদিন ধরে স্টাফদের হুমকি ধামকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিলো জিদান। রোগী ও রোগীদের সঙ্গে থাকা স্বজনদের নানাভাবে হয়রানির পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরে সে ইয়াবা বিক্রি করতো। জিদানের বিষয়ে ভুক্তভোগীরা সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে রোববার দুপুরে হাসপাতালে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে হাসপাতালের ভেতর থেকে জিদান ও ইকবাল হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪ পিস ইয়াবা।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এম এ বাশার বলেন, ‘যৌথবাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।’
আটকের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘জিদান বাড়িঘরে রং ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতো। গত জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সে পিঠে ছররা গুলিতে আহত হয়েছিল। এরপর থেকে সে সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি ধামকি দিয়ে নানা ধরনের সুবিধা আদায় করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত জিদান ও ইকবালকে আটক করেছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি জানতে পেরে আমরা প্রশাসনকে বলেছি তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। সেই সাথে আমরাও তাকে দল থেকে বহিষ্কার করেছি।’
বহিষ্কার আদেশে বলা হয়- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় মো. জিদানকে (সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা, সদর থানা) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হলো। বহিস্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা নেবে না। জেলার দায়িত্বরত সব পর্যায়ের ব্যক্তিদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হলো।
বহিষ্কার আদেশে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনও চাঁদাবাজ, দখলদারিত্ব, অবৈধ কারবারি, নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি, রাষ্ট্রবিরোধী, আইনবিরোধী কোনো কার্যকলাপ সমর্থন করে না। যদি কেউ এতে জড়িত আছে বলে প্রমানিত হয়, তবে তার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা দায়বদ্ধ থাকবে না এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়ার ব্যাপারে কোনো প্রকার আপত্তি থাকবে না।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ