শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাম তিনজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাম তিনজনের যাবজ্জীবন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. এরশাদুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজারের হাইজাদী এলাকার মো. বিল্লালের ছেলে মো. সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে মো. কাউছার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। তাদের মধ্যে মো. কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ২০২০ সালে আড়াইহাজার থানার এক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক এ রায় দেন।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ