শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আশা’র বিজয় র‌্যলিতে জনস্রোত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আশা’র বিজয় র‌্যলিতে জনস্রোত
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে এই প্রথম এতো বড় বিজয় র‌্যালী করতে পেরেছি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্বরণ করছি এদেশের লাখ শহীদের এবং ৫ আগষ্ট স্বৈরাচারী হাসিনার পেটুয়া বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হওয়া আমার বন্ধু আমানতকে। সেই সাথে ধন্যবাদ জানাই সিনিয়র নেতাদের যারা আমার দাদা মরহুম জালাল হাজী থেকে শুরু করে আমার বাবার সাথে রাজনীতি করেছেন, এবং আমার উপর তারা আস্থা রেখে পাশে ছিলেন। কারন আমার দুঃসময়ে পাশে অনেক আত্নীয় সজনদের পাইনি। কিন্তু সিনিয়র নেতারা সব সময় আমার পাশে ছিলেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার করেছে, যার কারনে আমরা বিজয় র‌্যালী সফল ভাবে করতে পারিনি। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই প্রথম আমাদের নেতাকর্মীদের সহযোগীতায় নারায়ণগঞ্জের ইতিহাসে সর্বকালের সেরা বিজয় র‌্যালী করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই আবারো মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১ টায় নগরী কালিবাজারস্থ ফ্রেন্স মাকের্টেটের সামনে বিজয় র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে শুরু করে। পরে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে বিজয় র‌্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া বিজয় স্তম্ভ হয়ে মিশন পাড়া, মেট্রো হল হয়ে কালিবাজার গিয়ে র‌্যালী শেষ হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি হাজী ফারুক হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, শহিদুল ইসলাম রিপন, মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, আবুল সরদার, সোলেইমান, মোহাম্মদ হোসেন কাজল, সুজন মাহমুদ, তোফাজ্জল মৃধা, খোকা, মনির হোসেন, শফিউদ্দিন সোহেল, বুলু, তোফাজ্জল হোসেন, শহীদ হাসান খান, দুলাল, বরকত উল্লাহ জনি, বাচ্চু, মাহাবুব, জাহাঙ্গীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, মেহেদী হাসান, আরাফাত চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, রাজীব হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, আলতাব হোসেন ইব্রাহিম, মহানগর যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, দপর্ন প্রধান, নুর আফসার শাওন, সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েল, রমজান আলী, জিসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ