শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৫

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অতিরিক্ত কর আরোপ না করে ৭৭৫ কোটি ৩৩ লাখ বাজেট ঘোষনা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অতিরিক্ত কর আরোপ না করে ৭৭৫ কোটি ৩৩ লাখ বাজেট ঘোষনা
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শহর  প্রতিনিধি

অতিরিক্ত কর আরোপ না করে এবং নতুন রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

বৃস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নগর ভবনে আয়োজিত বাজেট অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান। একই সঙ্গে নগর উন্নয়নের স্বার্থে বকেয়া কর পরিশোধ করতে সব পর্যায়ের গ্রাহকদের প্রতি আহবানও জানান তিনি।
প্রশাসক কামরুজ্জামান জানান, গত ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত বাজেটের অর্থের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা। তবে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার টাকা। বছর শেষে ৯৬ কোটি ৪০ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলামসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনীবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা নগরীর যানজট, জলাবদ্ধতা, ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য, হকারদের ফুটপাত দখল, অবৈধ যাবাহনের স্ট্যান্ড, হকার ও অটোরিকশা থেকে চাঁদাবাজি, ওয়াসার পানির অতিরিক্ত বিল আদায়সহ নানা সমস্যা তুলে ধরেন এবং নাগরিক সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন।

জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক কামরুজ্জামান বলেন, ‘নারায়ণগঞ্জকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও দারিদ্র্যমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন বাজেটে অন্তত বিশ বছর সময়সীমা বিবেচনা করে বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নগরীর যানজট ও জলাবদ্ধতার স্থায়ী নিরসন, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল খনন, গভীর নলকূপ স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া খাতে উন্নয়নকে বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়া সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর এবং রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে ই-সফট ওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ই ট্রেড লাইসেন্স, ই পানির বিল, ই সনদ সেবা চালু করা হবে।’

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকারের অর্থায়নে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতু নির্মান প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরুর কথা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ‘সেতুটি বাস্তবায়ন হলে নদীর দুই পাড়ের মানুষের জনজীবনে স্বস্তি মিলবে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ, সুয়ারেজ লাইন নির্মাণ ও খাল খননসহ চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরবাসী স্থায়ীভাবে সুফল ভোগ করবেন। এছাড়া গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় শহীদদের আত্মত্যাগের স্থানগুলো স্মরণীয় করে রাখতে তাদের নামখচিত ৩৪টি স্ট্রিট মেমোরি স্ট্যান্ড নির্মাণ কাজ চলমান আছে। ইতিমধ্যে ১৫টির নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া বিভিন্ন কবরস্থানে চারটি কবর সংরক্ষণ করা হবে এ বাজেটের আওতায়।’

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম