মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ),  প্রার্থী পরিবর্তনে ৭ মনোনয়ন প্রত্যাশী তারেক রহমানের কাছে অভিযোগ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ),  প্রার্থী পরিবর্তনে ৭ মনোনয়ন প্রত্যাশী তারেক রহমানের কাছে অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি  :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলামের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ দিয়েছেন এ আসনের ৭ মনোনয়ন প্রত্যাশী। তাদের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে এ আসনে বিএনপির প্রার্থী মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে তারেক রহমানের কাছে এ অভিযোগ প্রদান করেন। নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও অভিযোগকারীরা হলেন, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো.রেজাউল করিম, সাবেক সাংসদ ও নির্বাহী কমিটির সদস্য মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
তারেক রহমানের কাছে পাঠানো তাদের স্বাক্ষরিত অভিযোগে জানান, এ নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা শিক্ষিত, অভিজ্ঞ এবং যোগ্য যে কোন ব্যক্তি বিএনপি দলীয় এমপি হয়ে সংসদে বলিষ্ট ভূমিকা রাখবেন। প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন আজহারুল ইসলাম মান্নানকে দেয়ায় সর্বস্তরের মানুষ হতাশ হয়েছেন। এ মনোনয়নে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী যাকে দিয়েছেন তিনি একটি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। ৫ই আগষ্টের পর আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা এলাকায় চাঁদাবাজি, জায়গা জমি দখল, নদীপথে চাঁদাবাজি, মামলা-মোকদ্দমা, বালুর ব্যবসা ও অনৈতিকভাবে টাকা আদায় এবং বিপুল পরিমান অর্থের বিনিময়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মেম্বারদেরকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ করে।
এছাড়াও দল এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য এবং সাধারণ জনগনের সাথে অশালীন আচরণ দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন ও জনপ্রিয়তা তলানীতে পৌছেছে। ৫ আগষ্ট থেকে চারদিন মেঘনাঘাট সেতুর টোলপ্লাজার আদায়কৃত টোল জোড়পূর্বক লুট করে নেয়। সিদ্ধিরগঞ্জ থানাবাসীকে সন্ত্রাসী উল্লেখ করে বক্তৃতা দেয়ায় সিদ্ধিরগঞ্জবাসী ক্ষুদ্ধ। এ সকল কারণসহ আরো অনেক কারণ আছে যা উল্লেখ করতে তারা লজ্জাবোধ এবং ইস্ততবোধ করেন।
সাম্প্রতিক সময়ে নিজের অপকর্ম ঢাকতে সাড়া বাংলাদেশে বিএনপি চাঁদাবাজি করছে। ঢাকায় মীর্জা আব্বাসের  পোলাপান চাঁদাবাজী করে এ বক্ত্যেবের কথোপকথন প্রচার মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়। এতে দলের ভাবমূর্তি দেশ বিদেশে ক্ষুন্ন হয়েছে।
অভিযোগে তারা আরো উল্লেখ করেন, আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে নির্বাচন করে কোন অবস্থায় বিজয় লাভ করা সম্ভব হবে না। আজহারুল ইসলাম মান্নানের কোন শিক্ষাগত যোগ্যতাও নাই। তারা বাস্তব অবস্থা পর্যবেক্ষন এবং বিশ্লেষণ করে ঐক্যমতের ভিত্তিতে দলের স্বার্থে তারা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। তাই আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে স্বাক্ষরিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে যাকেই মনোনয়ন দিবেন তাকে নিয়েই সম্মিলিতভাবে নির্বাচনে কাজ করবেন বলে দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, তার বিরুদ্ধে  কে কি করলো, এতে তার মাথা ব্যাথা নাই। দলের দূর্দিনে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন তার পক্ষে যাওয়ার কারনে তাকে মনোনয়ন দিয়েছেন। তিনি চাঁদাবাজি ও অপকর্মে জড়িত না বলে দাবি করেন। তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম