শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মইনুদ্দিন আহমাদ-এর গণসংযোগ: বন্দর ২৩ নং ওয়ার্ডে ব্যাপক সাড়া
নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মইনুদ্দিন আহমাদ-এর গণসংযোগ: বন্দর ২৩ নং ওয়ার্ডে ব্যাপক সাড়া
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি

​আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর বন্দর ২৩ নং ওয়ার্ডে এক ব্যাপক গণসংযোগ করেছেন।

​মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই গণসংযোগে অংশ নেন। প্রার্থীকে স্বাগত জানাতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

​বাদ আসর শুরু হওয়া এই গণসংযোগটি ২৩ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কের অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ সাধারণ ভোটারদের সাথে সরাসরি কথা বলেন, তাদের অভাব-অভিযোগ শোনেন এবং জামায়াত নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের প্রতি মঈনুদ্দিন আহমাদ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিন বলেন, “মাওলানা মঈনুদ্দিন আহমাদ একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবেন এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর থাকবেন ইনশাআল্লাহ।”

​স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ সোলামায়ন মুন্না, মহানগরী শুরা সদস্য মো জাকির হোসাইন,বন্দর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহামান, থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলাম সহ থানার সকল কর্ম পরিষদ নেতৃবৃন্দ ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ