বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়নগঞ্জের বন্দরে আলোচিত মনু  হত্যা মামলায় ২ সহোদর গ্রেপ্তার 
নারায়নগঞ্জের বন্দরে আলোচিত মনু  হত্যা মামলায় ২ সহোদর গ্রেপ্তার 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত  মনিরুজ্জামান মনু (৪২) হত্যা মামলার এজাহারভূক্ত আসামী ২ সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার মুরাদপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে হত্যা মামলার ৯নং এজাহারভূক্ত আসামী ফরহাদ (২১) ও তার বড় ভাই মামলার ১০ নং এজাহারভূক্ত আসামী ফয়সাল (২৫)।

মঙ্গলবার (২ জুলাই)  ভোরে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের  নয়াপুর এলাকা থেকে এদেরকে  গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা বন্দর থানা হাজতে পুলিশ হেফাজতে রয়েছে। এর আগে গত ৭ জুন বেলা ১১ টার দিকে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায়  প্রকাশ্যে গুলি করে ও পিটিয়ে এ নৃংশস হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এ  ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে সন্ত্রাসী   মনির,  মিঠু ও টিটু সহ ১৫  জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন।এর আগে  মামলার ১২ নং আসামি নুরুল আলম ওরফে নুরুকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারি অফিসার কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন,  প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ মনুকে ঘর থেকে বাহির করে প্রকাশ্যে নৃশংস ভাবে হত্যা করে। এ মামলার এজাহারভুক্ত আসামী ফরহাদ ও ফয়সালকে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, গত দেড় যুগ ধরে ধারাবাহিক ভাবে  নিহত মনুর  বড় ভাই বাবুল আক্তার , ছোট ভাই নূরুজ্জামান নুরা ও বড় দুই বোন নিলুফা, রেহেনা  সহ চার ভাইবোন  প্রতিপক্ষ শীর্ষ সন্ত্রাসী সুরুত আলী বাহিনীর হাতে খুন হয়েছেন। এক সময়ের বন্দর থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কামরুজ্জামান  কামু দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হওয়ার পর তার সাভাবিক মৃত্যু হলেও হত্যা সহ সন্ত্রাসী কর্মকান্ডে একাধিক মামলার আসামি মনুর বড় ভাই  আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। এক দেড় বছরের ব্যবধানে তিন ভাই ও দুই বোন হত্যাকান্ডের শিকার হওয়ার  পর থেকে মনু এলাকা ছেড়ে কাপাসিয়া বিয়ে করে  শ্বশুর বাড়িতে বসবাস করতেন।  সম্প্রতি স্থানীয়  গার্মেন্টের ঝুট বয়বসা নিয়ন্ত্রণ ও আবারে মনিরুজ্জামান মনু  এলাকায়  একক আদিপত্য বিস্তার লাভের চেষ্টা করলে প্রতিপক্ষ  সন্ত্রাসী গ্রুপের প্রধান মনির, টিটু ও  মিঠুর  সঙ্গে দ্বন্দ্ব চলছিল।  গত বৃহস্পতিবার পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউপির  কুতুবপুর এলাকায় মনু তার   মামীর জানাজায় অংশ নেয়। শুক্রবার সকালে মনু মুরাদপুর নিজ  বাড়িতে আসেন। এ  খবর পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে  বাড়িতে  ঢুকে । পরে  স্ত্রী, ছেলে- মেয়ে ও দুই ভাগনির সামনে থেকে মনুকে  ঘরের গেইটের তালা ভেঙ্গে  টেনে হেঁচড়ে  বের করে প্রথমে মাথায় গুলি করে   উঠানে ফেলে দেয়। পরে মোফাজ্জল নামে এক ভাড়িটিয়া সন্ত্রাসী মাথায় বসে থাকে অন্যান্যরা পিটিয়ে  নৃংশস ভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।  নৃশংস ওই হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী নিহত মনুর ৮ বছরের শিশু কন্যা ১৭ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে।  পরে ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এর আগে নিহত মনুর মা ফুলমতি  বেগম  ও পিতা কামালউদ্দিন খুন হয়েছিলেন প্রতিপক্ষ  সন্ত্রাসী বাহিনীর হাতে  ।  নিহত মনুর ৫ ভাইয়ের মধ্যে কামু, নুরা, আবুল ও বাবুল চার ভাই ও দুই বোন একের পর হত্যাকান্ডের শিকার হলেও পরিবারের শেষ প্রদীপ মনিরুজ্জামান মনু অবশেষে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। ক্রসফায়ারে নিহত আবুল মিয়ার দুই মেয়ে এবং  নিহত   মনু,র এক ছেলে ও এক মেয়ে

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান