বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারী ইউপি সদস্যের বাড়ীতে সন্ত্রাসীদের হামলা ব্যাপক, ভাংচুর ও লুটপাটের
নারী ইউপি সদস্যের বাড়ীতে সন্ত্রাসীদের হামলা ব্যাপক, ভাংচুর ও লুটপাটের
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে সন্ত্রাসীদের হামলা ব্যাপক, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর গ্রামে দীর্ঘ দিন ধরে শাহআলম ও জুলহাস মেম্বারের সাথে আওয়ামীলীগ নেতা তোফাজ্জলের দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলছিল। এর আগেই একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি মামলা ও চলছে। এরই মাঝে সোমবার রাতে শাহআলম ও ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শতশত লোক দেশীয় অস্ত্র, দা, ছুরা টেটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়ীতে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফরোজার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সন্ত্রাসীরা একে একে ১৬টি ভাড়ী ভাংচুর করে লুটপাট চালায়। হামলায় টেটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলা কারীর স্বীকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা বলেন, এই রকম হামলার ঘটনা নজীরবিহীন। অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠাফোনে কল দিলে ও পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) রহিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতরা কোন অবস্থাতেই পার পাবে না। এই রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান