শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     যুবলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
যুবলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদমহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে ইটালী প্রবাসী ও যুবলীগ নেতার স্ত্রী আয়েশা আক্তার মিতু (২৬) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ফতুল্লার পুলিশ লাইন আফাজ নগর থেকে উদ্ধার করা হয় ।
নিহত তরুণী শরিয়তপুর জেলার নড়িয়া থানার মূলফুতগঞ্জের ইটালী প্রবাসী হান্নান মিয়ার মেয়ে ও বিসিক শাসনগাঁও এলাকার যুবলীগ নেতা সোহেলের স্ত্রী। সোহেল মাতবের এটি দ্বিতীয় বিয়ে বলে জানা যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানায়, নিহত তরুনী ইটালী প্রবাসী। তিন বছর পূর্বে সে ইটালী থেকে বাংলাদেশে আসে। তার বাবাও ইটালীতে দীর্ঘদিন ধরে বসবাস করে। নিহত তরুনীর বর্তমান স্বামী বিসিকের স্থানীয় যুবলীগ নেতা সোহেল মাতবরের স্ত্রী। এর আগে নিহত তরুণীর বিয়ে হয়েছিলো। বনিবনা না হওয়ায় সে দেশে ফিরে এসে প্রথম স্বামীকে ডিভোর্স দেয়। আগের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। চার মাস পূর্বে সে সোহেলকে পারিবারিক সম্মতিক্রমে বিয়ে করে। সোমবার সকালে নিহত তরুণী বিসিকস্থ স্বামীর বাড়ী থেকে মায়ের বাড়ী আফাজ নগরে আসে। পারিবারিক বিভিন্ন বিষয়াদী নিয়ে নিহতের সাথে তার পরিবারের সদস্যদের সাথে মনমালিন্য এবং কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিহত তরুণী তার মায়ের ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। দুপুর একটার দিকে নিহতের মা সহ ভাইয়েরা ডাকাডাকি করে কোন সারশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুলন্ত দেহ। পরিবারের সদস্যরা তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত