শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৫

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে ট্রাক ফেলে সড়ক অবরোধ
না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে ট্রাক ফেলে সড়ক অবরোধ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক ড্রাইভার মালিক সমিতির সদস্য সচিব শামীমকে আটকের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেছে ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এসময় শামীমকে মুক্তি না দিলে অবরোধ প্রত্যাহার করা হবেনা বলে জানান শ্রমিকরা।
দুপুর  এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক এলোপাথারি ট্রাক ফেলে সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন সদর মডেল থানা পুলিশ।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা চেষ্টা করছি তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে। আমাদের থানায় কোন আসামি গ্রেপ্তার নেই, শুনেছি ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু এটি সদর থানার এলাকাধীন তাই এখানে বিক্ষোভ অবরোধ না করতে বলে হয়েছে।
এদিকে ট্রাক ড্রাইভার মালিক সমিতির আহবায়ক সুজন মিয়া জানান, একজন ট্রাক ড্রইভার ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্তা করা ঠিক হয়নি। আপনারা জানেন টিপুর (মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু) সাথে জোহা পরিবারের সম্পর্ক ছিল। সেই টিপু বিএনপির একজন কর্মীকে এভাবে হেনস্তা করছে, এটা মেনে নেয়া যায় না। আমাদের দাবী ২৪ ঘন্টার মধ্যে টিপুকে বহিষ্কার না করা হলে আমরা নারায়ণগঞ্জে হরতাল ডাকবো।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমি পুলিশের কোন কর্মকর্তা নই এবং আমাকে হত্যাচেষ্টা মামলায় শামীম নামে ঐ ব্যক্তি আসামি নন। আমি কেন তাকে গ্রেপ্তার করাতে যাব। এ নামে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে কেউ নেই আমি যতটুকু জানি। বিগত ১৭ বছর তাকে মাঠেও দেখা যায়নি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম