শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     না.গঞ্জে  হত্যা মামলার ২ ঘন্টা পর ২ আসামি গ্রেফতার
না.গঞ্জে  হত্যা মামলার ২ ঘন্টা পর ২ আসামি গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা বোয়ালিয়া এলাকায় আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে হোসিয়ারী শ্রমিক মোঃ রাসেলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকালে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পরে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় রাসেল।
 নিহত রাসেল (৩৫) শহরের গলাচিপা রূপার বাড়ি এলাকার ইসলামের পুত্র।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত রাসেলের মা সাহানারা বেগম বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে ২ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী দুই সহোদর মোঃ বিজয় হোসেন ও মোঃ হৃদয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ বিজয় হোসেন ও মোঃ হৃদয় গলাচিপা কলেজ রোডের হিরো ভিডিও দোকানের সামনে এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
নিহতের মা সাহানারা বেগম মামলায় উল্লেখ করেন তার পুত্র মোঃ রাসেল নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিলপাড়া এলাকায় হোসিয়ারীতে চাকুরী করে। তার সঙ্গে গলাচিপা কলেজ রোড এলাকার মৃত দেলোয়ার হোসেনর দুই ছেলে মোঃ বিজয় হোসেন (২৬) ও মোঃ হৃদয় (২৮) এবং কালাম মিয়ার পুত্র রাকিব (২৬) এর সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। গত ১৬ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে হোসিয়ারী গার্মেন্টসের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গলাচিপা কলেজ রোড এলাকাস্থ বোয়ালিয়া খাল সংলগ্ন রাস্তায় পৌছা মাত্র উল্লেখিত বিবাদীরা রাসেলের পথরোধ করে তাঁর চোঁখ বেধে সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো চাপাতি ও চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে আঘাত করে মাথায়, গলায়, পেটে, বাম হাতে, ডান হাতে ও পীঠে সহ শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে রাসেলের মৃত্যু নিশ্চিত হয়ে রাস্তায় ফেলে চলে যায়। অতঃপর আশপাশের লোকজন আমার ছেলেকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়া যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের মা হত্যাকান্ড দায়েরের ২ ঘন্টার ব্যবধানে অভিযান চালিয়ে প্রধান ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ