শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ
নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর হাত পা বাধাঁ অবস্থায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো মোবারক হোসেন নামের এক যুবলীগ নেতার লাশ। গতকাল বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি ভেসে উঠে। এর আগে গত শনিবার তিনি নিঁেখাজ হন। পর দিনে তার ভাতিজা শরিফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য। পেশায় একজন রাজমিন্ত্রী। লাশ ভেসে উঠার খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার তৎপরতার চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান। নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোবারক হোসেন গত শনিবার বিকেলে ঘুরার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করে পাননি। পরদিন রোববার তিনি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। গতকাল বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশের খবর দেয়। লাশ ভেসে উঠার খবর পেয়ে তারা মোবারক হোসেনের লাশ সনাক্ত করে। বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ