শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নিজ দলে নেতারা বিশ্বাসঘাতক করেও পরাজয় করতে পারেনি কালামকে
নিজ দলে নেতারা বিশ্বাসঘাতক করেও পরাজয় করতে পারেনি কালামকে
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

শহর  প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম বিজয়ী হয়েছেন। তবে ১৩ হাজার ভোটের এই ব্যবধানকে ‘আশানুরূপ’ মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষক ও খোদ দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রে ‘ধানের শীষের’ ভরাডুবি এবং ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের বিপ্লব নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনা ও বিতর্কের ঝড়।

নির্বাচনী ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা এসেছে বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূরউদ্দিন আহম্মদের নিজ এলাকা শুভকরদি কেন্দ্রে। অভিযোগ উঠেছে, অ্যাডভোকেট আবুল কালামকে বিজয়ী করতে মুখে বড় বুলি দিলেও বাস্তবে নূরউদ্দিনের ভূমিকা ছিল চরম প্রশ্নবিদ্ধ। দলীয় কর্মীদের মতে, বিগত বিএনপি সরকারের আমলে আবুল কালামের ছত্রছায়ায় বালুমহাল ও টেন্ডারবাজি করে বিপুল বিত্ত-বৈভবের মালিক হলেও, এবারের নির্বাচনে তিনি ছিলেন সম্পূর্ণ ‘নিস্ক্রিয়’।

মাঠপর্যায়ের কর্মীরা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার খরচের জন্য কর্মীরা তার কাছে গিয়ে বিমুখ হয়েছেন। এমনকি তার অনুসারী আব্দুস সাত্তার টাকা খরচ করলেও নূরউদ্দিনের পক্ষ থেকে কোনো আর্থিক বা সাংগঠনিক সহযোগিতা মেলেনি। এই ‘আন্তরিকতার ঘাটতি’র কারণেই তার নিজের কেন্দ্রে দলের ভরাডুবি হয়েছে বলে মনে করছেন বোদ্ধা মহল।

সমালোচনার কেন্দ্রে রয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলও। তার এলাকা হিসেবে পরিচিত ফরাজীকান্দা ও হাজী ইব্রাহিম আলমচান কেন্দ্রে ধানের শীষের বিপরীতে দেওয়াল ঘড়ির পক্ষে ভোট বিপ্লব ঘটেছে। দায়িত্বশীল পদে থেকেও কেন তিনি নিজ এলাকায় ধানের শীষের ভোট রক্ষা করতে পারলেন না, তা নিয়ে দলের ভেতরে-বাইরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও বিএনপির পারফরম্যান্স ছিল হতাশাজনক।

৩নং ওয়ার্ডের এই বৃহৎ কেন্দ্রে সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিনের মতো নেতা থাকা সত্ত্বেও ‘হালে পানি পায়নি’ ধানের শীষ।

৫নং ওয়ার্ডের সেলসারদী কেন্দ্রে বিপুল ব্যবধানে পরাজয় বরণ করেছেন আবুল কালাম। এই কেন্দ্রের নিকটবর্তী আইসতলা গ্রামের বাসিন্দা বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির। তার এলাকায় এমন ফল বিপর্যয় তৃণমূলকে স্তব্ধ করে দিয়েছে।

বন্দর উপজেলার দক্ষিণ প্রান্ত, বিশেষ করে কলাগাছিয়া ইউনিয়ন যেখানে বিএনপির শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেখানে সিনিয়র নেতাদের কেন্দ্রগুলোতে এমন ‘লজ্জাজনক’ ফলাফল দলের হাইকমান্ডকে ভাবিয়ে তুলেছে। বিজয় এলেও এই ফলকে সাংগঠনিক দুর্বলতা ও নেতাদের বিশ্বাসঘাতকতার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে।

নির্বাচনী বৈতরণী পার হলেও কলাগাছিয়ার এসব ‘জাদরেল’ নেতাদের রহস্যজনক ভূমিকা এবং সাংগঠনিক ব্যর্থতা আগামীর রাজনীতিতে বিএনপিকে বড় কোনো সংকটে ফেলে কি না, সেটাই এখন দেখার বিষয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম