শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পরকীয়া সন্দেহে স্ত্রীকে  হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
পরকীয়া সন্দেহে স্ত্রীকে  হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এ সন্দেহে কাঞ্চন নাহার (৩৪) নামের এক স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ হত্যা করেছেন পাষন্ড এক স্বামী। রবিবার (৩রা নভেম্বর) ভোর রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল আমিন নগরের মোঃ আফতাব উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া বাবা থেকে তার উদ্ধার করে পুলিশ। এসময় নিহত কাঞ্চন নাহারের স্বামী মোঃ মোতালিম মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়। হত্যা কান্ডের বিষয়টি দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন স্বীকার করেছেন।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিবির আহমেদ জানান, তারা স্বামী-স্ত্রী উভয়ে আদমজী ইপিজেডে পৃথক দুইটি তৈরী পোষাক কারখানায় কাজ করেন। স্বামী মোঃ মোতালিম মিয়া ইউনেস্কো বিডি লিমিটেড নামে তৈরী পোষাক কারখানার ডেপুটি ম্যানাজার হিসেবে কাজ করেন এবং নিহত স্ত্রী কাঞ্চন নাহার লিনটাচ নামক অপর একটি কারখানায় অপারেটর হিসেবে করতেন। শনিবার রাতে মোতালিম মিয়া বাসায় ফেরার পর দেখতে পান তার স্ত্রী কাঞ্চন নাহার ফোনে কথা বলছেন। এসময় সন্দেহ হলে, কার সাথে কথা বলছেন তার স্ত্রীর নিকট সে কারন জানতে চান মোতালিম মিয়া। কিন্তু স্ত্রী কাঞ্চন নাহার তার মোবাইল থেকে নাম্বারটি মুছে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী কাঞ্চন নাহার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এ সন্দেহে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্বামী মোতালেব মিয়া। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করে।
নিহত কাঞ্চন নাহার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের আবুল কালামের মেয়ে। এবং স্বামী মোতালেব মিয়া একই গ্রামের মায়েজউদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, স্ত্রীকে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। স্বামী মোতালেব মিয়া তার স্ত্রীকে হত্যার কথা পুলিশের নিকট স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ