শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৯

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পরিত্যক্ত দোকান  থেকে এক যুবকের মরদেহ উদ্ধার 
পরিত্যক্ত দোকান  থেকে এক যুবকের মরদেহ উদ্ধার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা মুন্সিখোলার একটি পরিত্যাক্ত দোকান থেকে বশির (৪০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবী বশির কে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
নিহত বশির ফতুল্লা মডেল থানার পাগলা জেলেপাড়া এলাকার বাসীন্দা।
শুক্রবার বেলা ১২ টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা মুন্সিখোলাস্থ একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে নিহত বশিরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মেয়ে জানায়,  সকাল ১০ টার দিকে তার বাবা বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় তাকে জিজ্ঞেস করেছিলো কিছু খাবে কিনা।  কিন্ত মেয়েটি বলে কিছু খাবেনা। কিছুক্ষণ পর লোকমুখে জানতে পারে তার বাবার লাশ দোকানের ভিতর পরে আছে। ঘটনাস্থলে এসে দেখতে পায় তার বাবার মৃত দেহ দোকানের ভিতর পরে আছে। তার দাবী পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পাশের দোকানের লোকজনই তাকে হত্যা করেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান,সকাল ১০ থেকে সাড়ে দশটার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে রড নিয়ে বের হয়। পরবর্তীতে আবার ঐ দোকান ঘরে প্রবেশ করে। তারপর আর বের হয়নি। তাদের দাবী তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, নিহত বশীর একজন মাদকাসক্ত ছিলো।
এ বিষয়ে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) মোঃ হাসিনুজ্জামান জানান,সংবাদ পেয়ে তিনি সহ ফতুল্লা থানা পুলিশের  একাধিক টিম বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে পৌছান। সেখানে গিয়ে ঘটনাস্থলের পাশের একটি  ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে দেখতে পান সকাল ১০টার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে একটি লোহার রড নিয়ে বের হয়। পরবর্তীতে আবার এক ঘন্টা পর বশির দৌড়ে ঐ পরিত্যাক্ত দোকান ঘরে প্রবেশ করে। বেলা ১২টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌছান।  নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘতের চিন্থ নেই। তবে  নিহতের নাক দিয়ে রক্ত বের হয়েছিলো।নিহতের লাশ উদ্ধার করে  সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। নিহত বশির মাদকাসক্ত ছিলো বলে তিনি তার(নিহতের) পরিবারের  নিকট থেকে জানতে পেরেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম