বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ী ফিরেনি আনাস
পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ী ফিরেনি আনাস
  সর্বশেষ • প্রধান সংবাদ • সিটি কর্পোরেশন • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
শহর প্রতিনিধি
নিখোঁজ এক তিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে মো.আনাস (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জপুলস্থ ডিএনডি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।
 নিহত আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার মো.আলমাসের ছেলে।
 বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনাস সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের ৯ম শ্রেনির শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন দুপুরে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল সে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করায় অন্য ছাত্ররা বাসায় ফিরে আসলেও আনাস আর বাসায় ফিরে আসেনি। তখন থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। গতকাল মঙ্গলবার সকালে শুনতে পান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আনাসের মরদেহ ডিএনডি খাল থেকে উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান জানান, সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আপাতত এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্ত করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্ত না করার সম্ভাবনাই বেশি। তবে পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ছেলেটি সাঁতার জানতো না তাই হয়তো খালে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্ত করার বিষয়ে পরিবার আপত্তি জানানোর কারণে আমরা এখনো মরদেহ থানায় রেখেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হতে পারে বলে জানান তিনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান