শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পলাতক শ্রমিক লীগ নেতার বাড়ীতে ডাকাতি!
পলাতক শ্রমিক লীগ নেতার বাড়ীতে ডাকাতি!
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
 শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লার আলীগঞ্জে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেধে  ডলার,নগদ টাকা ও ১২০ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তবে এ সময় বাসায় ছিলেন না শ্রমিল লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদে ওপর গুলি করে হত্যা মামলার পলাতক আসামী পলাশ। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছে বলে জানা যায়।
ডাকাতির ঘটনাটি রহস্য জনক বলে মনে করেন স্থাীনয়রা। এর আগে ও ২০০১ সালে আওয়ামী সরাকারের পতনের পর চারদলীয় ঐক্যজোট সরকার ক্ষমতায় আাসার পরপরই পলাশের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছিলো তখনও পলাশ পলাতক ছিলো। এবার ও পলাতক থাকাবস্থায় পলাশের বাড়ীতে ডাকাতি ঘটনাটি রহস্যজনক বলেই মনে করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জ মসজিদ গলিতে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল)এস,এম জহিরুল ইসলাম ও  ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
কাউছার আহম্মেদ পলাশের পরিবারের সদস্যদের দাবী, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লার আলীগঞ্জ মসজিদ গলিতে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের বাড়ীতে অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাত দলের ছয় সদস্য প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা ভবনটির দ্বিতীয় তলার উত্তর দিকের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে কাউছার আহম্মেদ পলাশের প্রথম স্ত্রী, মা, বোন সহ পরিবারের অপর সদস্যদের মারধর সহ হাত – মুখ  বেধে একটি কক্ষে আটকে রেখে।  এ সময় পলাশ বাড়ীতে ছিলোনা। ডাকাত দলের সদস্যরা প্রায় দুই ঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে প্রতিটি রুমে তল্লাশি করে আলমারি,ওয়ারড্রপ ভেঙে বাসায় থাকা ১৫ শত ডলার, ১২০ ভরি ওজনের স্বর্নালংকার সহ নগদ পাচঁ লাখ টাকা নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) এস,এম জহিরুল ইসলাম জানান, শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছে,শনিবার দিবাগত রাত তিনটার দিকে মুখোশ পরিহিত অস্ত্রধারী ছয় ডাকাত  বাড়ীর দ্বিতীয় তলার গ্রীল কেটে বাড়ীর ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত- মুখ বেধে একটি রুমে আটকে রাখে। পরবর্তীতে বাড়ীর প্রথম ও দ্বিতীয় তলার প্রতিটি রুমে তল্লাশী করে ঘরে থাকা ১৫ শত ডলার, নগদ ৫ লাখ টাকা ও ১২০ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যায়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় এক রাউন্ড গুলিও করে। তবে এ বিষয়ে(গুলি করা) এখনো সুনির্দিস্ট কোন প্রমাণ মিলেনি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত