শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পাপ করলে ধরা পড়বেনই – সেলিম ওসমান এমপি 
পাপ করলে ধরা পড়বেনই – সেলিম ওসমান এমপি 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন, করোনা ছিল মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি গজব। কিন্তু তা সত্ত্বেও কিছু জালেম করোনাকে পূজি করে অবৈধভাবে টাকা কামিয়েছে।  নির্বাচনের সময় অনেক কিছু হবে। ভুল করলে আল্লাহ তাদের বিচার করবেন।পাপ করলে ধরা পড়বেনই ।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বন্দরের নবীগঞ্জ ঈদগাহ প্রাঙ্গণে ব্যক্তিগত অর্থায়নে  নির্মিত নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট এতিমখানা ভবনের উদ্বোধন ও নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এমপি সেলিম ওসমান আরো বলেন, পাপ আর দোয়া এই দুইটা জিনিস কেউ লুকিয়ে রাখতে পারেনা। মৃত্যুর আগে সেটা প্রকাশ পাবেই। সুতরাং আমাদের কারোর পিছনে লাগার দরকার নাই।   ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদের চিন্তা করা উচিত । তিনি বলেন দশটি বছর আপনাদের গোলামী করছি। আমি যেন আপনাদের গোলাম হয়ে থাকতে পারি। এমপি না হয়ে আপনাদের ভালোবাসার একটি মানুষ যেন হতে পারি। যতদিন পর্যন্ত গায়ে রক্ত আছে হালাল উপার্জন করব। তা থেকে আমার পরিবার ও জন কল্যাণে ব্যয় করব। আমার জন্য দোয়া করবেন । কারোর সাথে আমার যেন ঝগড়া না হয়। উপজেলা নির্বাচন নিয়ে অনেকের দুঃখ কষ্ট আছে। সেগুলো আমাদের ভুলে যেতে হবে। যিনি অন্যায় করেছে তাকে সবার আগে ভুলতে হবে।  আমি বললে এতিম শিশুদের জন্য নবীগঞ্জ গুদারা ঘাটের ইজারাদার প্রতিমাসে এক লাখ টাকা করে দিবেন। কিন্তু আপনারা কেউ তাদের ডিস্টার্ব করবেন না।
নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানার ওসি গোলাম মোস্তফা , বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ প্রমুখ

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত