বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পুলিশের উপর হামলা  মামলার আসামি  বাবু মোতালেব গ্রেপ্তার
পুলিশের উপর হামলা  মামলার আসামি  বাবু মোতালেব গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
শহর  প্রতিনিধি
নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামী নারায়ণগঞ্জ সদর থানায় মামলায় শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু ও যুবলীগ কর্মী মোতালেব হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করা হয়েছে।
 তাদেরকে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে  দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম।
জানা গেছে, গত ১০ মে ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী করে পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এর দুইদিন পর ১২ মে রাতে নারায়ণগঞ্জ সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন মৃধা বাদী একটি মামলা দায়ের করেন।
 মামলায় ৫২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের শহীদনগর এলাকার হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।
এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শফিকুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, শফিকুল ইসলাম লিটন, মাইনউদ্দিন আহমেদ রাসেল, কবির হোসেন, জামির হোসেন রনি ও মোতালেব হোসেন মাস্টার।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান