বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ      প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই  পরিবারের ৬ জন জখমের ঘটনায় গ্রেপ্তার-৪
 প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই  পরিবারের ৬ জন জখমের ঘটনায় গ্রেপ্তার-৪
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে  প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নির্মাণ শ্রমিকসহ একই  পরিবারের ৫ জন জখমের ঘটনায় ২ মহিলাসহ একই পরিবারের  ৪ হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার পশ্চিম প্রতি হাজিপুর এলাকার সামছুল হক মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪৮) তার স্ত্রী শেফালী বেগম (৪২) ছেলে হৃদয় (২৮) ও মেয়ে জুলিয়া (২৫)। গ্রেপ্তারকৃতদের শনিবার (২ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। গত শক্রবার (১ মার্চ) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত রেহেনা বেগম বাদী হয়ে গত শুক্রবার (১ মার্চ)  সকালে হামলাকারী দুই মহিলাসহ  ৪ জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী  করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।  যার মামলা নং- ১(৩)২৪ ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩০৭/ ৩২৩/ ৩২৫/
৩২৬/ ৩৫৪/১১৪/৫০৬ (২) পেনাল কোড -১৮৬০।  মামলার বাদিনী সূত্রে জানাগেছে,  বাদিনী ভাতিজা সুমন প্রতিবেশী বিল্ডিং কাজ করাকে কেন্দ্র করে উল্লেখিত বিবাদীগনসহ অজ্ঞাত নামা ২/৩ জন গত বুধবার সন্ধ্যা ৬টায় আমাদের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে ১নং বিবাদী হুকুমে সকল বিবাদীগন ধারালো দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদিনী রেহেনা বেগম (৪৫) ভাতিজা ও  নির্মান শ্রমিক সুমন (৩৫) মেয়ে লামিয়া (১৬) মা ফুলবানু (৯৮) ভাবি সেলিনা বেগম (৪০) ও প্রতিবেশী আলিফ (১৪) উপর অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা উল্লেখিতদের বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখমসহ শ্লীতাহানি করে পালিয়ে যায়। পরে আহতদের চিৎকার শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল এসে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছে

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান