শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রবাসীর মরদেহ উদ্ধার : পুলিশের ধারনা বিষয়টি  রহস্যজনক 
প্রবাসীর মরদেহ উদ্ধার : পুলিশের ধারনা বিষয়টি  রহস্যজনক 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫)নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের  পঞ্চম তলায় নিহতের শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত নিজাম উদ্দিন দিনাজপুর জেলার খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। নিহতের স্ত্রী ৫ বছর বয়সী নাফিসা নামের নিজ কণ্যা সন্তান কে নিয়ে   হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের  ভাড়া বাড়ির ৫ ম তলায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতো এবং একই ভবনের চতূর্থ তলায় তার শ্বশুর-শ্বাশুড়ী বসবাস করতো।
নিহতের স্ত্রী মনিরা বেগম(২১) জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সৌদি আরব থেকে হাজীগঞ্জ বাসায় আসে। তিনি নিট কনসার্ট নামের পোষাক তৈরি কারখানায় কাজ করে। বুধবার রাত ১১ দিকে অফিস ছুটি হলে স্বামী নিজাম উদ্দিনের সাথে বাসায় আসে। রাতের খাবার খেয়ে ১২ টার দিকে ঘুমিয়ে পরে। রাত দেড়টার দিকে শারিরিক মেলামেশার জন্য প্রস্তাব করে। অসুস্থতার থাকায় তিনি অপরাগতা প্রকাশ করলেও তারা শারিরীক সম্পর্কে লিপ্ত হয় । এ সময় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিজাম উদ্দিন ডিভোর্সের প্রসঙ্গে কথা বললে তিনি ডিভোর্সের বিষয়ে সম্মত্তি প্রদান করে। তারপর তারা শুয়ে পরে। পর্বরর্তীতে রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে দেখতে পায় তার ওড়না দিয়ে গলায় পেচানে শয়ন কক্ষের জানালায় স্বামী নিজাম উদ্দিন ঝুলে আছে। এ সময় সে ডাক-চিৎকার করলে সকলে এগিয়ে এসে জানালার সাথে পেচানো ওড়না খুলে বিছানায় শোয়ায়।  পরবর্তীতে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তার স্বামীর বড় ভাই মইনুদ্দিন ও খালাতো ভাই আশরাফুল হাসপাতালে নিতে দেয়নি। তাদের সংসারে নুসরাত জাহান নাফিসা নামের ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। কারো সাথে পরকিয়া সম্পর্ক রয়েছে কিনা  এ  বিষয়ে জানতে চাইলে তিনি জানান,  একজনের সাথে সম্পর্ক ছিলো তবে বর্তমানে নেই। এ বিষয়টিও তিনি তার স্বামীকে রাতে জানিয়েছেন।
নিহতের ভাই মইনুদ্দিন জানান, তার ভাই দুই বছর পর সৌদি আরব থেকে সোমবার বাংলাদেশে এসে হাজীগঞ্জস্থ স্ত্রীর সাথে ভাড়া বাসায় উঠে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ পেয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিছানার উপর তার ভাইয়ের মৃত  দেহ। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ভোর রাতের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহত নিজাম উদ্দিন সৌদি  প্রবাসী। সে সোমবার বাংলাদেশে আসে। বৃহস্পতিবার ভোর পাচটার দিকে সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে ।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মৃতের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানায়, বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা— তা নিশ্চিত করতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতি জানাতে পরবর্তীতে আরও তথ্য দেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ