শুক্রবার | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৬

নারায়ণগঞ্জ  শুক্রবার | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক
প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগে চালকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার রাত ১১ দিকে সিদ্ধিরগঞ্জের রায়হান
সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহত রফিকের স্বজনরা জানান, তিনি নিয়মিত ইজিবাইক চালাতেন। রাতে রফিকুল সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বসত প্রাইভেট কারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এরই জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে রফিককে কিল-ঘুষি মারে প্রাইভেটকার চালক নাদিম। কিল-ঘুষির আঘাতে রফিকের নাক দিশে রক্ত বের হয় এবং সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে রফিকের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিমরাইল এলাকার রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ বলেন, ‘আমাদের স্ট্যান্ডের একজন চালক নাদিম (৫০), যার বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়। ঘটনার পর তাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।’
এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩