বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় অগ্নিকান্ডের পুড়ে গেল ২০ টিকে বসতঘর
ফতুল্লায় অগ্নিকান্ডের পুড়ে গেল ২০ টিকে বসতঘর
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  1. শহর প্রতিনিধি
  2. নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে অন্তত বিশটি ছোট বসতঘর।সোমবার (২৮ জুলাই) রাত দশটায় একটি টিনসেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে।পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
  3. স্থানীয়রা জানান, তারা মিয়ার টিনসেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বসত ঘরগুলোর নিম্ন আয়ের বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে এগারোটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় অন্তত বিশটি বসত ঘর ও যাবতীয় আসবাবপত্র। তবে কেউ হতাহত হয় নি।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

    শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রবল বাতাসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে পারে। বিষয়টি খতিয়ে দেখছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান