শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৫

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় অধিপত্যবিস্তার নিয়ে সংঘর্ষ  ছাত্রদল নেতাসহ গ্রেফতার-৮
ফতুল্লায় অধিপত্যবিস্তার নিয়ে সংঘর্ষ  ছাত্রদল নেতাসহ গ্রেফতার-৮
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার লালখা শিয়াচর এলাকায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের পরপরই সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ আটজনকে আটক করা হয়।
এ সময় আটককৃত জুয়েলের নিকট থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার বিকালে ফতুল্লা লাল এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের কে ফতুল্লা মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো-কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। এসময় কৌশলে পালিয়ে যায় ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার।
স্থানীয়দের ভাষ্যমতে, বিএনপির জয়নাল ও ইউনুস মাস্টারের মাঝে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার কে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিলো। কয়েকমাস পূর্বে জয়নাল তার কয়েক সহোযোগিকে নিয়ে ইউনুস মাস্টার কে শাহজাহান রোলিং মিলস্ এলাকা থেকে অস্ত্রের মুখে জয়নালের অফিসে তুলে এনে মারধর করে। ঘটনার একদিন পর ইউনুস মাস্টার বাদী হয়ে ৫ লাখ টাকার চাঁদাদাবীর অভিযোগ এনে জয়নাল সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলো। এ ঘটনার পর বেশ কয়েকমাস নীরব ছিলো। হঠাৎ করে শনিবার সকালে উভয় গ্রুপ  সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে  জয়নাল দৌড়ে তার নিজ বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় স্থানীয়রা বেশ কয়েকটি শব্দ শুনতে পায়। শব্দ পেয়ে তারা নিরাপদে আশ্রয় নেয়।  পরে তারা জানতে পারে যে জয়নালের বাড়ীর ভিতর থেকে ইউনুস মাস্টারের গ্রুপকে লক্ষ্য করে গুলি বা বোমা ছুড়ে মারে। অপরদিকে ইউনুস মাস্টারের গ্রুপ প্রথমে পেছনে হটে গেলেও পরবর্তীতে তারা দেশীয় ধারালো তৈরি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জয়নালের বাড়ীর চারদিক দিকে ঘেরাও করে ইটপাটকেল ছুরে মেরে বাড়ীর জানালার কাচ ভেঙ্গে ফেলে। সংঘর্ষের সময় আশপাশের বাড়ীর মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরে। তারা ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে  প্রথমে পুলিশ পরে সেনাবাহিনী ও র‍্যাব  আসে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউনুস মাস্টার পালিয়ে যেতে সক্ষম হলেও  যুবদল নেতা জয়নাল,থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন,তাঁতি দলের সাধারন সম্পাদক মীর ইমন সহ আট জনকে আটক করে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, উভয় গ্রুপের ৮জনকে আটক করা হয়েছে। তাদের এককজনের কাছ থেকে গাজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ। এবিষয়ে উর্ধ্বতন অফিসারদের জানানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম